১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু জব্দ

লালমনিরহাট প্রতিনিধি:

সীমান্তে লালমনিরহাট (১৫ বিজিবি)’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোগলহাট বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় গরু জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে গরু চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০মিনিটে মোগলহাট বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার চওড়াটারী নামক স্থানে টহল পরিচালনার সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গরু ২টি, যার সিজার মূল্য ২লক্ষ টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল ধরনের সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

লালমনিরহাট ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু জব্দ

আপডেট সময় : ০৯:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬