
লালমনিরহাটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নব-নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে নির্বাচন সম্পন্ন করায় লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল স্তরের অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নব-নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
নব-নির্বাচিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, এই বিজয় কোনো একক ব্যক্তির নয়, এটি লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বস্তরের অভিভাবক সমাজের বিজয়।
একই ভাবে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন সহ-সভাপতি গোলাপী রানী।
সহ-সভাপতি গোলাপী রানী বলেন, অভিভাবকদের দেওয়া এই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সাথে পালন করবো।
একই সাথে তারা কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল অভিভাবক ও শিক্ষক সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এই নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি।
অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি বলেন, ১৯ জুলাই সভাপতি পদে নির্বাচিত হয়েছে, একই দিনে সহ-সভাপতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সমর্থন আমাদের দায়িত্বকে আরও বৃদ্ধি করেছে এবং সমাজের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার প্রেরণা জুগিয়েছে।
অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের অব্যাহত সহযোগিতা, পরামর্শ কামনা করছি। সকল অভিভাবকদের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
উল্লেখ্য যে, নব নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি: মোঃ মাসুদ রানা। সহ-সভাপতি: গোলাপী রানী। সদস্য সচিব: প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। সদস্য: বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক মোছাঃ সাজিদা খাতুন, বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক মৃনাল চন্দ্র, জমিদাতার উত্তরাধিকারী মোঃ আফছার আলী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শেফাউল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোছাঃ ফরিদা ইয়াছমিন বসুনিয়া, নির্বাচিত মহিলা অভিভাবক মোছাঃ আইরিন বেগম, নির্বাচিত পুরুষ অভিভাবক মোঃ মাহাবুব আলম হৃদয়, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সামাদ।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 















