০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র আয়োজনে কিশোরী-নেতৃত্বাধীন গবেষণা ও কার্যক্রম পর্যায় ৩: কিশোরীরা নারীবাদী নেত্রী প্রকল্পের আওতায় এ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

একশন এইড বাংলাদেশের হেড অফ প্রোগ্রাম এন্ড এনগেজমেন্ট কাজী মোর্শেদ আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দীপংকর রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা আকতার বানু, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুজন কুমার সারকার, মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান আলী, দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা সুলতানা রুনা। স্বাগত বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়। প্রকল্পের পটভূমি ও উদ্দেশ্য উপস্থাপন করেন একশন এইড বাংলাদেশের লিড-উইমেন রাইটস এন্ড জেন্ডার ইকুইটি মরিয়ম নেছা। প্রকল্পের কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোঃ মারুফ হোসাইন। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

লালমনিরহাটে প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬