০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে চার পরিবহনের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১০ Time View

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় চার পরিবহনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন—আবাস সাহা ও সুজয় সাহা। দুর্ঘটনাস্থলে তাঁদের কাছে থাকা পরিচয়পত্র থেকে পরিচয় শনাক্ত করা হয়। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাই। এ ঘটনার পর মহাসড়কের সংশ্লিষ্ট লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শনিবার (২৫ জুলাই) সকালের দিকে ধামরাই উপজেলার ইসলামপুর বাটাগেট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আবাস সাহা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের (অনার্স/মাস্টার্স) শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। আর সুজয় সাহা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আশুতোষ সাহার ছেলে এবং এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক রহমান জানান, সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তাঁরা। ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বাস বিকল হয়ে রাস্তার মাঝের লেনে দাঁড়িয়ে ছিল। সেটির পেছনে একটি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান এবং দুটি মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে ‘স্বাধীনতা পরিবহন’-এর একটি বাস এসে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
এখন আলোচনায়

ধামরাইয়ে চার পরিবহনের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

ধামরাইয়ে চার পরিবহনের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০২:০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬