১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে শাহীন ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় কীটনাশক ও ভূষির ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে ‘তীর’ ব্র্যান্ডের গমের ভূষি তৈরি করে বাজারজাত করার প্রমাণ পাওয়ায় সাইফুল হকের মালিকানাধীন মেসার্স শাহীন ট্রেডার্স-কে ১ (এক লাখ) টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি দল।

Tag :

আপডেট সময় : ০১:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬