১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্বাস গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গতকাল ২৮ ডিসেম্বর (রবিবার) রাতে দর্শনা থানাধীন ঝাঝরী বসতিপাড়া এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিশেষ দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী চিরুনি অভিযান চলছে।

এরই ধারাবাহিকতায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঝরী বসতিপাড়া গ্রামে অবস্থান নেয়।

রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় ঝাঝরী বসতিপাড়া ঈদগাহ মাঠের উত্তর পাশে বটগাছের নিচে পাকা রাস্তার ওপর এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাফেরা লক্ষ্য করে ডিবি পুলিশ।

পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সসহ এসআই সৌমিত্র সাহা, এএসআই রজিবুল হক, এএসআই রমেন সরকার এবং এএসআই আরিফুল ইসলাম ধাওয়া করে তাকে আটক করেন।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আব্বাস আলী (৫৫)। তিনি দর্শনা থানার ঝাঝরী বসতিপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। তল্লাশিকালে তার হেফাজত থেকে নীল রঙের জিপার ব্যাগে সুকৌশলে লুকানো ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্বাস আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশের পক্ষ থেকে আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত জেলা হিসেবে চুয়াডাঙ্গাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বদা তৎপর রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্বাস গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫