০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় কৃষকের জমির ধান কেটে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৭৮ Time View

একদিকে যেমন ধান কাটার শ্রমিকের মজুরি বেশি, অন্যদিকে রয়েছে কিছুটা শ্রমিক সংকট। এরই মধ্যে জমিতে পেকেছে ধান। সেই পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন আসান প্রামাণিক নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ কৃষক। অসহায় এই কৃষকের বিষয়টি শোনার পর স্বেচ্ছায় তার জমির ধান কেটে দিয়েছেন স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকার ফসলি মাঠে সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সবুজ মিয়ার নেতৃত্বে ১২-১৫ জন আনসার ভিডিপির সদস্য কৃষক আসান প্রামাণিকের ধান কেটে দেন। কৃষক আসান প্রামাণিক উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

রায়দৌলতপুর ইউনিয়নের সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সবুজ মিয়া বলেন, বর্তমানে একজন শ্রমিকের মূল্য ৫০০ টাকা ও একবেলা খাওয়া। এরপরও ধান কাটার জন্য ঠিকমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না। আসান প্রামাণিক একজন অসহায় কৃষক, সে অন্যের জমি নিয়ে চাষাবাদ করেন। শ্রমিকের যে মজুরি তাতে আসান প্রামাণিকের জন্য কষ্টকর। এজন্য আমি আনসার ভিডিপির সদস্যদের নিয়ে তার পাকা ধান কেটে দিয়েছি।

কৃষক আসান প্রামাণিক বলেন, ৬০ শতাংশ জমির ধান পেকে গেছে। আমি কামলা (দিনমজুর) পাইনি। আনসার কমান্ডার সবুজ মিয়াকে বলার পর তারা আমার ধান বিনামূল্যে কেটে দিয়েছে। আমি তাদের এই কাজে অত্যন্ত খুশি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কামারখন্দ উপজেলা প্রশিক্ষক মো. নবিরুল ইসলাম বলেন, এটা আমাদের জন্য অনেক গর্বের। তাদের কাজে আমরা গর্বিত।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ বলেন, উপজেলাতে ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। তিনটি হারভেস্টার মেশিনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটা হচ্ছে। এছাড়াও শ্রমিক সংকট নেই বলেও দাবি তার। আনসার সদস্যরা স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দেওয়ার বিষয়টি প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

অসহায় কৃষকের জমির ধান কেটে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা

আপডেট সময় : ০২:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪