১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী জেলহাজতে

চুয়াডাঙ্গার জীবননগরের মিরাজুল ইসলাম মামুনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (০৪ নভেম্বর) চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামমঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মিরাজুল ইসলাম মামুন (৩০) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের সোহরাব হোসেন সেখের ছেলে। মিরাজুল ইসলাম মামুনের নামে তার স্ত্রী রুপা খাতুন যৌতুকের দাবিতে আদালতে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ার পটে আবু তাহেরের মেয়ে রুপা খাতুনের সাথে জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের সোহরাব হোসেন সেখের ছেলে মিরাজুল ইসলাম মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে রুপা খাতুনের নিকট যৌতুক দাবি করে আসছিলেন মামুন। এঘটনায় আদালতে মামলা দায়ের করেন রুপা খাতুন। আপোষ মিমাংশার মাধ্যমে গত ১৫ জুলাই মামলাটি তুলে নেন রুপা খাতুন। পুনরায় আবারও যৌতুকের দাবি করে আসছেন মামুন। গত ১৪ অক্টোবর পুনরায় মামুনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন রুপা খাতুন। এ মামলায় গতকাল সোমবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মামুন। আদালত মামুনের আবেদন খারিজ করে জেলহাজতে পাঠানো আদেশ দেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

চুয়াডাঙ্গায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী জেলহাজতে

আপডেট সময় : ০২:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪