০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধিগ্রহণকৃত ১১জন ক্ষতিগ্রস্থ জমির মালিকদের মাঝে চেক বিতরণ

বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ স্থাপনের উদ্দেশ্যে সদর উপজেলার জাফরপুর ও হায়দারপুর মৌজার অধিগ্রহণকৃত জমির ১১ জন ভূমি মালিককে মোট ১ কোটি ৬১ লক্ষ ২৭ হাজার ৯২৫ টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে।  সোমবার (০৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জাফরপুর মাঠে এ চেক বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শেখ মো: রাসেল, নবগঠিত মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী বিশ্বজিৎ কুমার শাহ ক্ষতিগ্রস্ত মালিকদের হাতে এই চেক তুলে দেন। বিজিবি অধিগ্রহণ সাইটে গতকাল সহ এ পর্যন্ত মোট ১৪ কোটি ৫৬ লক্ষ ৬৯ হাজার ৬১২ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। বর্ডার গার্ড চুয়াডাঙ্গা অধিগ্রহণ সাইটে ক্ষতিপূরণের চেক প্রদান কার্যক্রমে গতিশীলতা আনতে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা ড. কিসিঞ্জার চাকমা বিশেষ নির্দেশনা দিয়েছেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

অধিগ্রহণকৃত ১১জন ক্ষতিগ্রস্থ জমির মালিকদের মাঝে চেক বিতরণ

আপডেট সময় : ০১:২৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪