০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে পুলিশের কথিত সোর্স ৫ দিন ধরে রহস্যজনক নিখোঁজ

নওগাঁর আত্রাইয়ে পুলিশের কথিত সোর্স সুমন (৩৮) নামের এক ব্যক্তি ৫ দিন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। সুমন উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামের সাহাদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমন গত ২০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে তার মোবাইলে একটি ফোন আসে। ওই ফোন পেয়ে তিনি নাটোর যেতে হবে বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে গত ২১ জুন শুক্রবার সন্ধ্যায় কয়সা গ্রাম সংলগ্ন মাঠে রক্ত পরে রয়েছে মর্মে সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি কিসের রক্ত পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। নিখোঁজ সুমন পুলিশের সোর্স বলে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে। তবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম। এ ব্যাপারে সুমনের স্ত্রী বুলি বিবি গত ২১ জুন শুক্রবার আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের ৫ দিনেও কতার কোন সন্ধান পাওয়া যায়নি।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন তাকে স্থানে খোঁজাখুজি করছি এবং প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আমাদের চুয়াডাঙ্গা/ রুহুল আমিন

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

আত্রাইয়ে পুলিশের কথিত সোর্স ৫ দিন ধরে রহস্যজনক নিখোঁজ

আপডেট সময় : ০৩:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪