১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে ৩৪ জনকে পুশব্যাকের চেষ্টা বিএসএফের, বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা

লালমনিরহাটের আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রামসহ ৩টি উপজেলার ৪টি সীমান্ত এলাকা দিয়ে ৩৪জন নাগরিককে বাংলাদেশ সীমান্তে ঢেলে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)র বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত গভীর রাতে বিভিন্ন সীমান্তে ৩৪জন নাগরিককে ঢেলে পাঠানোর ঘটনা টের পেয়ে বিজিবি ও স্থানীয় সীমান্তের বাংলাদেশি গ্রামবাসীদের সহযোগিতায় অনুপ্রবেশ প্রতিহত করেছে। বর্তমানে সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। শুক্রবার সকালে ওই নাগরিকদের সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে লাগেজসহ নারী-শিশু ও পুরুষদের নিয়ে বসে থাকতে দেখা যায়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আদিতমারী উপজেলার দীঘলটারী ও দূর্গাপুর সীমান্তের ৯২৫ ও ৯২৭ নম্বর মেইন পিলার সীমান্ত দিয়ে ১২জন নাগরিকের উপস্থিতি বিজিবির টহলদল টের পেয়ে তাৎক্ষনিক মাইকের মাধ্যমে সতর্ক করলে তাদেরকে ভারতীয় অংশে বিচরণ করতে দেখা যায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ভারতীয় রানীনগর-৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

এদিকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফের বিরুদ্ধে নারী-শিশুসহ ১২জন নাগরিককে ঢেলে পাঠানোর চেষ্টা করে। শুক্রবার (৫ জুন) ভোরে স্থানীয় বাংলাদেশি গ্রামবাসীদের সহযোগিতায় লালমনিরহাটের তিস্তা-৬১ বিজিবি ব্যাটালিয়নের বড়খাতা কোম্পানীর টহলদল ওই ১২জন নাগরিকের অনুপ্রবেশ প্রতিহত করেছে। বর্তমানে বিজিবি-বিএসএফ ওই সীমান্তে মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে অনুপ্রবেশের চেষ্টায় থাকা ১২জন নাগরিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

অপরদিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝাঁলাঙ্গী(পকেট) সীমান্ত পথে নারী-শিশুসহ ১০জন নাগরিককে বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতীয় বিএসএফের বিরুদ্ধে ঢেলে পাঠানোর চেষ্টা করে। লালমনিরহাটের তিস্তা-৬১ ব্যাটালিয়নের বিজিবি টহলদল টের পেয়ে শুক্রবার ভোরে সীমান্তের বাংলাদেশি গ্রামবাসীর সহযোগিতায় অনুপ্রবেশের চেষ্টায় থাকা নাগরিকদের প্রতিহত করেছে। বর্তমানে ওই নাগরিকরা খোলা আকাশের নীচে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে থাকায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

লালমনিরহাটের তিস্তা-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর তানভীর আহমেদ হাতীবান্ধা ও পাটগ্রামে ২২জন অনুপ্রবেশের চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বর্তমানে ব্যস্ত আছি। পরে গণমাধ্যমকে জানানো হবে।’ এদিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ১২জন নাগরিকের অনুপ্রবেশের চেষ্টার কথা নিশ্চিত করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

লালমনিরহাট সীমান্তে ৩৪ জনকে পুশব্যাকের চেষ্টা বিএসএফের, বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা

আপডেট সময় : ০৫:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬