
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত গোল্ড কাপ ফুটবল ২০২৬ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
২৭ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসার আয়োজনে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুই টি বালক ও দুইটি বালিকা দল অংশ গ্রহণ করে।উপজেলার মরাদাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ৩-০ গোলে ঝাপড়
সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বালক বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-১গোলে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলার শুরু থেকেই উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহমুদুল হাছান,এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।এবং বিপুল সংখ্যক দর্শক। পুরো আয়োজনটি ছিল আনন্দ, উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, এই গোল্ড কাপ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 





















