০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল মেরামত শেষে ট্রায়াল দিতে গিয়ে কিশোর নিহত

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মেরামত করা মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর মোটরসাইকেল মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে আলুকদিয়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। তিনি আলুকদিয়া বৈও বাজারসংলগ্ন একটি মোটরসাইকেল সার্ভিসিং ও মেরামতের দোকানে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও আব্দুল্লাহ কর্মস্থলে মোটরসাইকেল মেরামতের কাজ করছিলেন। একটি মোটরসাইকেলের মেরামত শেষে সেটি ঠিকভাবে চলছে কি না তা পরীক্ষা করতে তিনি সড়কে ট্রায়াল দিতে বের হন। এ সময় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই অথবা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, অল্প বয়স থেকেই আব্দুল্লাহ মোটরসাইকেল মেরামতের কাজ শিখে পরিবারের আর্থিক সহযোগিতায় ভূমিকা রাখছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে কোন অভিযোগ দিলে সেটাও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল মেরামত শেষে ট্রায়াল দিতে গিয়ে কিশোর নিহত

আপডেট সময় : ০৪:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬