০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির বিক্ষোভে বিপাকে মোদি, আন্দোলন আরও তীব্র করার ঘোষণা

ভারতের কেন্দ্রীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। গতকাল মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সমাবেশে সিজেপি নেতা অভিজিৎ দীপক পুলিশি বাধা সত্ত্বেও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার এই বার্তা দেন। খবর আলজাজিরা ও এনডিটিভির।

এর আগে সোমবার শিক্ষার্থীদের ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগ করলে অন্তত একশ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক নারী আন্দোলনকারী বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে এ কর্মসূচি পালনকালে কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে পুলিশ। সংঘর্ষের সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এক্সে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে নরেন্দ্র মোদিকে ভারতের ইতিহাসের ‘সবচেয়ে তরুণবিরোধী প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যা দেন।

এদিকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তাদের প্রধান তিন দাবি হলো— শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসাধীন সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি।

অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিলেও বিরোধী দলের পূর্ণ সমর্থন ও ব্যাপক জনসমর্থনের কারণে মোদি সরকার বর্তমানে বড় ধরনের রাজনৈতিক চাপের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

দিল্লির বিক্ষোভে বিপাকে মোদি, আন্দোলন আরও তীব্র করার ঘোষণা

আপডেট সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬