১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে পৈত্রিক জমির রোপিত ধানের চারা উপড়ে ফেলল প্রতিপক্ষরা, থানায় অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে যুগের পর যুগ ধরে পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমি হঠাৎই নিহেদের দাবি করে রোপিত ধানের চারা উপড়ে ফেলারর অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত চাষী মিজানুর রহমান মিনু।

রোববার (১ মার্চ) জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার বাদী মিজানুর রহমান মিনু করিয়াটা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

তিনি এজাহারে উল্লেখ করেন, ২৪ শতক জমি আমি পৈত্রিকসূত্রে মালিক হইয়া দখল নিয়ে চাষাবাদ করিয়া দীর্ঘদিন হইতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করিয়া আসিতেছি। বিবাদী ১। মোঃ শাহজাহান মন্ডল (৩৫), পিতা-মৃত নজির মন্ডল, ২। মোঃ আশাদুল ইসলাম (৪০), পিতা-মৃত দুলা মিয়া, উভয় সাং-চাকলা, ২নং-হোসেনপুর ইউনিয়ন, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাগণ উক্ত জমি জোর পূর্বক দখল করার পায়তারাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদান করিয়া আসিতেছি এমতাবস্থায় অদ্য ইং-০১/০৩/২০২৬ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় বিবাদীগণ আমার তফশীল বর্ণিত জমিতে গিয়ে আমার লাগানো ২৪ শতাংশ জমির বোর (ইরি) ধানের চারা উপড়ে ফেলে অনুমান ২৪,০০০/-টাকা ক্ষতিসাধন করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে বাদী পক্ষের লোকজনকে মারপিট করিয়া খুন জখম করিবে মর্মে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ ব্যাপারে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তাসহ আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

পলাশবাড়ীতে পৈত্রিক জমির রোপিত ধানের চারা উপড়ে ফেলল প্রতিপক্ষরা, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৪:৩২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬