১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান

লালমনিরহাটে জেলা প্রশাসনের গণশুনানিতে ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৪ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার ​(৩ জুন) জেলা প্রশাসন লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত নিয়মিত গণশুনানিতে ৪৩জন সুবিধা বঞ্চিত মানুষকে চিকিৎসা ও শিক্ষার জন্য সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত অসহায় মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে এই অনুদান দেওয়া হয়।

​বিশেষ করে অর্থাভাবে থাকা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়। সহায়তাপ্রাপ্ত উল্লেখযোগ্য কয়েকজন শিক্ষার্থী হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোঃ আদম আলী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মোঃ রাইসুল ইসলাম রিয়াদ, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী আতিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র মোঃ সোহরাব রোস্তম।

​লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জানান, অর্থনৈতিক অনগ্রসরতা বা শারীরিক প্রতিবন্ধকতা যেন শিক্ষার আলো থেকে কাউকে বঞ্চিত না করে, সেই লক্ষ্যেই এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে। জনকল্যাণে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

লালমনিরহাটে ৪৩জনকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান

আপডেট সময় : ০৩:৪৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬