০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বিজিবি র অভিযানে ১’ হাজার ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

জীবননগর প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট’,সহ দুজনকে আটক করেছে বিজিবি। ১১ জানুয়ারি সন্ধ্যায় পৌর শহরের তেঁতুলিয়া গ্রামের পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের হালিমের ছেলে সাগর হোসেন এবং জীবননগর হাসপাতাল পাড়ার আজিজুল হকের ছেলে সুমন ইসলাম।

সোমবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার নাসির হোসেনের নেতৃত্বে রবিবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার ৬৯/৭-এস হতে আনুমানিক সাড়ে ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামের পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১’ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল ফোনসহ দুজনকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

জীবননগরে বিজিবি র অভিযানে ১’ হাজার ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

আপডেট সময় : ০৮:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬