০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি সজীব গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।

​চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সজীব হাসান (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ শনিবার বিকেলে দামুড়হুদা থানাধীন পুড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ।

এরই ধারাবাহিকতায়, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৩:৪৫ ঘটিকায় দামুড়হুদা থানাধীন পুড়াপাড়াস্থ ‘মেসার্স বিল্ড ব্রিকস’-এর সামনে পাকা রাস্তার ওপর ওত পেতে থাকে।

​অভিযান পরিচালনাকারী দলে ছিলেন:
​এসআই (নিঃ) সৌমিত্র সাহা
​এসআই (নিঃ) আবু হেনা মো. মোস্তফা কামাল
​এএসআই (নিঃ) মো. আবু আল ইমরান এবং সঙ্গীয় ফোর্স।

​সন্দেহভাজন সজীব হাসানকে গতিরোধ করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ২৫ (পঁচিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত সজীব হাসান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মাদ্রাসাপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তার মায়ের নাম মুসলিমা খাতুন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

​এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সাপেক্ষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

​জেলা পুলিশ জানায়, চুয়াডাঙ্গাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশের সকল ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি সজীব গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬