১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ডিসি-এসপি বরাবর নিসচার স্মরণিকা হস্তান্তর

নিরাপদ সড়ক চাই- নিসচা’র পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নোতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলামের কাছে স্মরণিকা হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ এ স্মরণিকা হস্তান্তর করেন।

নিসচা কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত স্মরণিকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিপ্লব, প্রচার সম্পাদক শেখ লিটন প্রমুখ।

এসময় সভাপতি ও সম্পাদক বলেন, সারাদেশে সড়কের যেসব স্থানে বাঁক রয়েছে সেসব স্থানে বাঁকগুলো প্রশস্ত অথবা সোজা করতে হবে। এ উদ্যোগ নিলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে হ্রাস করা যাবে। নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার দূর্ঘটনাপ্রবণ সড়কে উল্লেখিত উদ্যোগ গ্রহণের জন্য সড়ক বিভাগের কাছে জোর দাবী জানান।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম সড়ক দূর্ঘটনা হ্রাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

চুয়াডাঙ্গা ডিসি-এসপি বরাবর নিসচার স্মরণিকা হস্তান্তর

আপডেট সময় : ০১:২২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪