০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

অনুষ্ঠানে জব্দকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ও রোলার দিয়ে ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক সংশ্লিষ্টতায় জড়িত ৪৯ জনকে আটক করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল—৩৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল বিয়ার, ২ হাজার ২৩৮ কেজি গাঁজা, ১.৮৫৭ গ্রাম হেরোইন, ১.৮৯ কেজি কোকেন এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬