০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সাংগঠনিক সভা ও সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিমের খন্ডকালীন বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সাংগঠনিক সভা ও সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিমের খন্ডকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ মে রোজ রোববার সন্ধ্যা ৭টার শুভতারা ভবনে ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাড. কাইজার জোয়ার্দ্দার, লাবলু রহমান, লিটু বিশ্বাস, ফজলুল হক, মোহাম্মদ সাহাবুদ্দিন, সাফায়েতুল ইসলাম, নাজিম উদ্দীন, আবু বকর সিদ্দিক, আবুল কাসেম, আছির উদ্দীন কলম, কবি রিগ্যান এসকান্দার, অধ্যাপক শেখ সেলিম প্রমুখ।

সভায় বক্তারা চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটির ঘোষিত ১৩ দফা দাবির মধ্যে ৫ দফা দাবি আদায়ে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি উত্থাপন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে— চুয়াডাঙ্গা শহরে ওভারপাস দ্রুত নির্মাণ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে ২৫০ বেডে উন্নীতকরণ, মাথাভাঙ্গা নদী দখল-দূষণ রোধ, মুক্তিযুদ্ধের অন্যতম সাক্ষী জেলা পরিষদের ডাকবাংলোর লাল বিল্ডিককে স্বাধীনতা ভবন ঘোষণা ও বাস্তবায়ন, চুয়াডাঙ্গা জেলার জ্ঞানের প্রদীপখ্যাত আবুল হোসেন স্মৃতি সাধারণ গণগ্রন্থাগার ও শ্রীমন্ত টাউন হল নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর প্রক্রিয়ার আশু বাস্তবায়ণ। এ বিষয়ে নাগরিক কমিটির সদস্যবৃন্দ আগামী ১০ মে হতে ১৪ মে পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া ১৭ মে হতে ২১ মের মধ্যে সরকারি দলের নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা ১ ও চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্যদ্বয়ের সাথে উত্থাপিত দাবি নিয়ে আলোচনা করবেন। সভা শেষে কমিটির সদস্যবৃন্দ নাগরিক কমিটির সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিমকে তার আমেরিকা গমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন কমিটির অন্যতম সদস্য মিলন বিশ্বাস।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের চাষীরা ধুন্দল চাষে স্বাবলম্বী

চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সাংগঠনিক সভা ও সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিমের খন্ডকালীন বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০১:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬