০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স না থাকায় আলমডাঙ্গায় আইসক্রিম কারখানাকে জরিমানা, অস্বাস্থ্যকর পণ্য ধ্বংস

আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাইসেন্স ছাড়া আইসক্রিম উৎপাদন ও বিপণনের দায়ে ‘লোটাস সুপার আইসক্রিম’ নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার করে তৈরি আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

রোববার (৩ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে দেখা যায়, কারখানাটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই আইসক্রিম তৈরি, সংরক্ষণ ও বাজারজাত করছিল। এছাড়া পণ্যে অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় কারখানার মালিক মো. সাজেদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত কারখানার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে সাতটি ফ্রিজভর্তি অননুমোদিত আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়া মুন্সিগঞ্জ বাজারে তেল ডিলারদের দোকানও তদারকি করা হয় এবং মানসম্মত পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য না রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
এখন আলোচনায়

মেহেরপুরে শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

লাইসেন্স না থাকায় আলমডাঙ্গায় আইসক্রিম কারখানাকে জরিমানা, অস্বাস্থ্যকর পণ্য ধ্বংস

আপডেট সময় : ০৪:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬