০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে উফশী জাতের কলা এ বছর ১শত ২৩হেক্টর জমিতে চাষ হয়েছে

 লালমনিরহাটে অন্যান্য ফসলের চেয়েও বেশ লাভবান হওয়ায় বছরের পর বছর বাড়ছে উফশী জাতের কলা চাষীদের সংখ্যা। ‎লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় সবরি কলা, চিনিচম্পা, মেহের সাগর, বিচি কলা, এঁটে কলা, আনাজী, অগ্নিশ্বরসহ বিভিন্ন উন্নত জাতের কলার চাষাবাদ করা হয় উল্লেখ্যযোগ্য এলাকাগুলোতে।

কলা উফশী জাতের এ বছর লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মধ্যে লালমনিরহাট সদরের ৪১হেক্টর, আদিতমারীতে ৪০হেক্টর, কালীগঞ্জে ২০হেক্টর, হাতীবান্ধায় ১৪হেক্টর ও পাটগ্রামে ৮হেক্টরসহ মোট ১শত ২৩হেক্টর জমিতে চাষ হয়েছে।

‎লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষযোগ্য জমির পাশাপাশি পতিত জমিতে করা হয়েছে অসংখ্য কলার বাগান। আর কলা চাষে সফলতার মুখ দেখেছেন চাষীরাও। ফলে অন্যের জমি বর্গা নিয়েও অনেকে কলা বাগান করেছেন। আবার অনেকে পরীক্ষামূলকভাবে বাড়ির পাশের পতিত জমিতেও কলার বাগান করেছেন।

‎যেখানে অন্যান্য ফসল করে লাভবান হতে পারছে না স্থানীয় চাষীরা, সেখানে কলা চাষে সফল হচ্ছেন। ফলে বছর বছর বাড়ছে কলার বাগানের সংখ্যা। এতে সম্পৃক্ত হচ্ছেন নতুন নতুন চাষী। একরের পর একর কলার বাগান করে বছর শেষে মোটা অংকের টাকা উপার্জন করতে পারায় স্থানীয় অনেক যুবকেরা পেশাও বদলাচ্ছেন। অন্য পেশা ছেড়ে আসছেন কলা চাষে।

‎লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তৃত জমিতে কলার বাগান। পরিচর্যায় ব্যস্ত বাগানের মালিক-শ্রমিকরা। এ উপজেলার পতিত জমির বেশির ভাগেই বালু মাটির আস্তরণ। অন্যান্য ফসল যেখানে তেমন ভালো হচ্ছে না, সেখানে কলা বাগান করে আর্থিক স্বচ্ছলতা এনেছেন অনেকেই।

লালমনিরহাটের কোদালখাতা গ্রামের ‎সুধীর চন্দ্র রায়, আতিকুল ইসলাম, আবুল হোসেনসহ কয়েকজন কলা চাষী জানান, অন্যান্য ফসল উৎপাদনের চেয়ে কলা চাষে খরচ কম, লাভও বেশি। এ এলাকার যেসব জমিতে আগে ধান চাষ হতো, এখন সেখানে করা হচ্ছে কলা বাগান।

‎তারা জানান, গত মৌসুমে কলা বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছিল।

‎মুদির দোকানদার মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, আমি পাকা কলা এক হালা (৪টি) খুচরা বিক্রয় করি ২০টাকা হতে ৪০টাকা দরে। কলা চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছে।

‎ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, আমরা কলা চাষীদের নানাভাবে পরামর্শ দিয়ে থাকি। এতে করে তারা কলা চাষ করে লাভবান হচ্ছেন।

‎লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, কলা বর্ষজীবী উদ্ভিদ। কলা চাষে খরচ কম, ঝুঁকি ও রোগবালাই কম থাকায় লালমনিরহাটে বছর বছর জনপ্রিয় হয়ে উঠছে কলা চাষ। একবার কলা চারা রোপণ করলে তা কয়েক বছর পর্যন্ত জমিতে রাখা যায়। সেই সাথে আবাদে পর্যাপ্ত লাভের কারণে জেলার চর আঞ্চলের জমিগুলোতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জাতের কলা চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে যাচ্ছে।

Tag :
এখন আলোচনায়

মেহেরপুরে শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

লালমনিরহাটে উফশী জাতের কলা এ বছর ১শত ২৩হেক্টর জমিতে চাষ হয়েছে

আপডেট সময় : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬