
কেক কাটা ও আলোচনা সভা দোয়া মাহফিল মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। (৫ মে মঙ্গলবার) সন্ধ্যা ৮ টায় ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী বাজারে পত্রিকার নিজ অফিসে মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি মোঃ মামুন আলীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবজারভিশন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি :তরিকুল ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:বাংলাদেশ জামাতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার সেক্রেটারি সমিদুল ইসলাম, হলিধানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ হান্নান, শ্রমিক দলের সভাপতি শাহজাহান সিরাজ শাকিল হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হলিধানী ইউনিয়ন বিএনপি যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল,জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
ঝিনাইদহের অন্যতম কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা,আজকের খবরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি অন্তর আজকের বসুন্ধরা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ, বাংলা দুতএর নিজস্ব প্রতিবেদক :আবু বক্কর সিদ্দিক স্বপন,দৈনিক সকালবেলা জেলা প্রতিনিধি বাপ্পি,
এ সময় বক্তারা বলেন,পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্য,ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা সমাজে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনগুলোতেও পত্রিকাটি আরও সমৃদ্ধ হোক, পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করুক—এই কামনা রইল।
মামুন আলী, ঝিনাইদহ 


















