০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের অভিযান: ৫৭৯ যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা ২৮ লাখের বেশি

চুয়াডাঙ্গা জেলার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা কমাতে কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক বিভাগ। এপ্রিল ২০২৬ মাসজুড়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করে ৫৭৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং প্রায় ২৮ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শহরসহ বিভিন্ন উপজেলা সংযোগস্থলে পরিচালিত অভিযানে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহন ছিল মূল লক্ষ্য। অভিযানে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে সর্বোচ্চ ৩৩৯ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট ব্যবহার না করা, ট্রাফিক সিগন্যাল অমান্যসহ অন্যান্য অপরাধে ১৬৪টি মামলা দেওয়া হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করায় ২৩টি অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাসব্যাপী এই অভিযানে মোট ২৮,৩৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়, বরং মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার সচেতনতা তৈরি করা।

এর অংশ হিসেবে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। অভিযানে তাৎক্ষণিকভাবে ৫০ জন মোটরসাইকেল চালককে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক। একজন চালকের অসতর্কতা একটি পরিবারের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, নিয়মিত চেকপোস্ট ও কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব হবে।

Tag :
এখন আলোচনায়

নির্বাচনে হেরেও যেভাবে ‘অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী’ হতে পারেন মমতা

চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের অভিযান: ৫৭৯ যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা ২৮ লাখের বেশি

আপডেট সময় : ০২:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬