০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা’র ইন্তেকাল

লালমনিরহাট জেলা শহরের আদর্শপাড়ার বাসিন্দা ও মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

জানাজা শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

রেজাউল করিম রেজা দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও শিক্ষাক্ষেত্রে অবদান সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানাজায় উপস্থিত ব্যক্তিরা উল্লেখ করেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী এবং নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা’র ইন্তেকাল

আপডেট সময় : ০৪:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬