১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে  শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান পিপিএম সেবা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা প্রেসক্লােেবর সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও সংস্থা, স্কুল কলেজের শিক্ষক, রোভার স্কাউটস ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তামাকজাত পণ্যের উপর প্রতিহত এবং ব্যবহার নিরুৎসাহিত করার উপর বিশেষ জোরদার এবং একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থের উপর সিগারেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক প্রভাব তুলে ধরেন। তামাক চাষ ও তামাকজাত পণ্যের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকজাত পণ্যের প্রভাব মুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পরিশেষে, তামাকজাত দ্রব্য ও ধূমপান নিয়ন্ত্রণে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা প্রত্যাশা করেন বক্তারা।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০১:২৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪