১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে উপজেলা পর্যায়ে ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ শ্লোগানে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা’ এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উপজেলা পর্যায়ে ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিকেট দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় পলাশবাড়ী পৌরসভা ক্রিকেট দল ৪ উইকেটে ১১৫ রান এবং মনোহরপুর ইউনিয়ন ক্রিকেট দল ৫ উইকেটে ৯৮ রান সংগ্রহ করে। পলাশবাড়ী পৌরসভা ক্রিকেট দল (বালক) ১৭ রানে জয়ী হয়।

খেলা শেষে এদিন সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল-ইয়াসা রহমান তাপাদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তরুণ কুমার দত্ত, নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম রুবেল,শিক্ষক মাহমুদা খাতুন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিব রায়হান ফিরোজ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) পরিচালনা কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন। আম্পায়ারের দায়িত্ব ছিলেন শ্রী দুলাল চন্দ্র সরকার ও মেহেদী হাসান।

ধারাভাষ্যে ছিলেন মঞ্জুর মন্ডল। এবারের নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে। এসব এভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিচ্ছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে উপজেলা পর্যায়ে ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬