
‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে র্যালীটি উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার-এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. জোবায়ের ইসমাইল। সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তরুণ কুমার দত্ত, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, সমবায়ীদের মধ্যে খাইরুল ইসলাম চাঁন, মোছা. মাহমুদা খাতুন চৌধুরী, মিল্লাত সরকার মিলন, মোস্তাফিজুর রহমান মোক্তার,মানিক কুমার রায় প্রমুখ। উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ ছাড়াও সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন।
শেষে উপজেলার সমবায় সমিতি গুলোর মধ্যে বিশেষ অবদান রাখায় ৯টি সমবায় সমিতির মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। ছবি সংযুক্ত
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 
















