১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে শিশু গুরুতর অসুস্থ: আলিফ ফার্মেসি সিলগালা ও জরিমানা

চুয়াডাঙ্গার দর্শনা পারকৃষ্ণপুরে মেয়াদোত্তীর্ণ ও ভুল ওষুধ সেবনে এক মাসের একটি শিশু মারাত্মক অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় ‘আলিফ ফার্মেসি’তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। একই সাথে ফার্মেসির মালিক কথিত ‘আগুন-পানি ডাক্তার’ খ্যাত আবুল কালাম আজাদকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সাংবাদিক আসাদুজ্জামান আসাদের স্ত্রী জামেনা খাতুন সন্তান প্রসবের পর গত এক মাস ধরে দর্শনা পারকৃষ্ণপুরে তাঁর বাবার বাড়িতে অবস্থান করছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের এক মাস বয়সী শিশু সন্তান রাব্বি হাসান অসুস্থ হয়ে পড়লে তাকে পারকৃষ্ণপুর বাজারের আলিফ ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ফার্মেসির মালিক আবুল কালাম আজাদ শিশুটিকে ভুল চিকিৎসার পাশাপাশি দুটি মেয়াদোত্তীর্ণ সিরাপ দেন।
ওষুধ সেবনের পর থেকেই শিশুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাকে চুয়াডাঙ্গার একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভুল চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে রাতভর নিবিড় চিকিৎসার পর বর্তমানে শিশু রাব্বি হাসান অনেকটাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এই ঘটনার পর সাংবাদিক আসাদুজ্জামান দামুড়হুদা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আলিফ ফার্মেসিতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে ফার্মেসি থেকে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্রচুর পরিমাণে নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্ত আবুল কালাম আজাদ ফার্মেসির হালনাগাদ লাইসেন্স বা চিকিৎসা প্রদানের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অনুমোদনহীন চিকিৎসা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজ্জাদ হোসেন কথিত চিকিৎসক আবুল কালাম আজাদকে ৯ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন।

সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন জানান, জনস্বাস্থ্যের হুমকিস্বরূপ এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ বিষয়ে সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

Tag :
এখন আলোচনায়

সিঙ্গাপুরে শরীফুজ্জামানের এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক অবস্থা ভালো

দর্শনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে শিশু গুরুতর অসুস্থ: আলিফ ফার্মেসি সিলগালা ও জরিমানা

আপডেট সময় : ০৮:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬