০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে শরীফুজ্জামানের এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক অবস্থা ভালো

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামানের এনজিওগ্রাম পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষে বর্তমানে তিনি শারীরিকভাবে ভালো আছেন বলে জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) তাঁর চিকিৎসাসংক্রান্ত এ তথ্য জানা যায়। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও দ্রুত সুস্থতা কামনায় পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং চুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, শরীফুজ্জামানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর সুস্থতা কামনা করছেন রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চুয়াডাঙ্গার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত এই নেতার দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশা করছেন তাঁরা।

চিকিৎসাধীন অবস্থায় মো. শরীফুজ্জামান চুয়াডাঙ্গাবাসীসহ দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন। সবার ভালোবাসা ও দোয়ায় দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও নিজ এলাকার মানুষের মাঝে ফিরে আসবেন—এমন প্রত্যাশা তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন এবং দ্রুত সুস্থভাবে প্রিয় চুয়াডাঙ্গার মানুষের মাঝে ফিরিয়ে আনুন—এই কামনা করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা।

Tag :
এখন আলোচনায়

সিঙ্গাপুরে শরীফুজ্জামানের এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক অবস্থা ভালো

সিঙ্গাপুরে শরীফুজ্জামানের এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক অবস্থা ভালো

আপডেট সময় : ০৯:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬