০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় বুইচিতলা-আরামডাঙ্গা ভায়া ঠাকুরপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বুইচিতলা-আরামডাঙ্গা ভায়া ঠাকুরপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চুয়াডাঙ্গার উদ্যোগে ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের’ আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বুইচিতলা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মৌসুমী আক্তার, দামুড়হুদা উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সল তানজীর, উপ-সহকারী প্রকৌশলী মো. আক্তারুল ইসলাম এবং আম্পান প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী আহমেদসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় বৃক্ষরোপণকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন

দামুড়হুদায় বুইচিতলা-আরামডাঙ্গা ভায়া ঠাকুরপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬