০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর পবায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের বেলুন ও পায়রা উড়িয়ে তিনি দেশব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পবা জেলা প্রশাসনের আয়োজনে বায়া সরকারি শিশু পরবিারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান শেষে পবায় বেলুন ফেস্টুন পায়রা উড়িয়ে উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোহাম্মাদ শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক সুলতান আহম্মেদ, নওহাটা পৌর সাবেক মেয়র ও প্রবীন বিএনপিনেতা মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিটার, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, ওয়াদুদ হাসান পিন্টু, সোহেল রানা, আব্দুস সালামসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা এন, এম এম জহুরুল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা শাহীনুল হক, খাদ্য কর্মকর্তা নুরুন্নবী, পরিসখ্যান কর্মকর্তা গোলাম ফারুক। আরো উপস্থিত ছিলেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রাশানিক, প্রধান শিক্ষক বজলুর রশিদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, শিক্ষক সাজাহান আলী, শিক্ষক গোলাম মোর্ত্তুজা প্রমুখ।

Tag :
এখন আলোচনায়

রাজশাহীর পবায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

রাজশাহীর পবায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬