০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতের কোনো এক সময়ে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে বুধবার (১১ নভেম্বর) ভোরে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত রাসেল পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন এবং তিনি উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন রাসেল। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন বুধবার ভোরে স্থানীয় লোকজন কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের পাশের খাদে একটি মরদেহ ও তার পাশে দুমড়ে-মুচড়ে থাকা একটি নীল রঙের মোটরসাইকেল দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে তাঁর ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, সন্তোষপুর পার্কের কাছে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগার ফলেই রাসেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ

জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬