১১:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ নভেম্বর) দুপুরে এসব অভিযান পরিচালনা করা হয়। পরে মাদক সেবনের দায়ে আটক দুজনকে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর পাবনাপাড়ার নওশাদ আলীর ছেলে স্বাধীন মিয়া (৩০), চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর হাউজ এলাকার মৃত বুদো মণ্ডলের ছেলে সামছুল (৫৫) এবং একই উপজেলার বেলগাছী সম্প্রদায়পাড়ার মৃত মহাসিন খানের ছেলে মাসুদ রানা ওরফে মাসুম (৪৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জীবননগর থানার পিয়ারাতলা পশ্চিমপাড়া কাজীপাড়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় স্বাধীন মিয়াকে আটক করে তল্লাশি করা হয়। তাঁর প্যান্টের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর নীল রঙের জিপার ব্যাগে মোড়ানো ১০০ পিস ইয়াবা (ওজন ১০ গ্রাম) পাওয়া যায়। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ২০ হাজার টাকা ও একটি টেকনো স্পার্ক-৩ মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সামছুল ও মাসুদ রানাকে আটক করা হয়।

জীবননগরে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে স্বাধীন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

অপরদিকে, মাদক সেবনের অভিযোগে আটক সামছুল ও মাসুদ রানাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করা হয়। আদালত সামছুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং মাসুদ রানা ওরফে মাসুমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় মাদকের বিস্তার রোধ ও নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ৬৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও ইয়াবা জব্দ

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড

আপডেট সময় : ১০:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬