১১:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক আজীবন চেয়ারম্যান ও পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

১৯৭১ সালের ৯ নভেম্বর বড়বাড়ী ইউনিয়নের আইরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রাশফায়ারে নিহত হন আবুল কাশেম। তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ফারুক সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা।

কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ ও আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, শোক র‍্যালি এবং শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ।

পরে অতিথিরা শহীদ আবুল কাশেমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ৬৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও ইয়াবা জব্দ

লালমনিরহাটে শহীদ আবুল কাশেমের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬