১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ৬৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও ইয়াবা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৫ হাজার ২৪ টাকা।

সোমবার (৯ নভেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’-এর অংশ হিসেবে রোববার (৮ নভেম্বর) মোগলহাট ও গংগারহাট বিওপির আওতাধীন এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে দুপুর ১২টা ৪০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার ফলিমারীর চর এলাকায় মোগলহাট বিওপির টহল দল অভিযান চালায়। একই দিন দুপুর ১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় গংগারহাট বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে মোগলহাট বিওপির এলাকা থেকে সাবান, পাউডার, ফেসওয়াশসহ ভারতীয় ১১ ধরনের পণ্য এবং গংগারহাট বিওপির এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৫ হাজার ২৪ টাকা।

বিজিবি জানায়, সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ৬৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও ইয়াবা জব্দ

আপডেট সময় : ১১:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬