
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান তারা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, উৎসর্গ ও ত্যাগের মহিমায় প্রতিবছর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল আজহা। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, দলমত নির্বিশেষে ধনী-দরিদ্র প্রতিটি ঘরে-ঘরে।
রুপনারায়নকুড়া ইউনিয়নের সকল মানুষের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরো বলেন- আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুখে সবসময় পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করে যেতে চাই। বর্তমানে বিএনপি সরকার দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে।
এবার ঈদের খুশি যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, সেই প্রার্থনাই করি। আমি বিএনপি নেতাকর্মীসহ রুপনারায়নকুড়া ইউনিয়নের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
সেই সাথে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রুপনারায়নকুড়া ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি 


















