১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদর মডেল থানার পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • জাবেদ হোসেন
  • আপডেট সময় : ০৬:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৪ Time View

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পৃথক তিনটি রাত্রীকালীন অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১৮ মে ২০২৬) রাতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন থানা পুলিশের একাধিক টিম।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে এসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে পুরান বাজার বৌ বাজার সলেমান গাজী রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোঃ আমিন শেখ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৭ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি মধ্য শ্রীরামদি এলাকার মৃত কাদির শেখের ছেলে।

দ্বিতীয় অভিযানে একই টিম বহরিয়া শ্রীরামপুর ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ ফয়েজ গাজী (৩৩) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ০৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি বহরিয়া গাজী বাড়ি এলাকার শাহজাহান গাজীর ছেলে।

এদিকে তৃতীয় অভিযানে এসআই মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে পৌরসভার ১৫নং ওয়ার্ডের আখন বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ বশির আখন (৫০) নামের এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি উত্তর জিটি রোড বিষ্ণুদী এলাকার মৃত বাসেদ আখনের ছেলে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আব্দুর রহমান তারা

চাঁদপুর সদর মডেল থানার পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬