১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম প্রধান দেশে নিষিদ্ধ হলো হিজাব, দাড়ি, ঈদ উৎসব

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৬৯ Time View

তাজিকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। আইন পাস করে নিষিদ্ধ করা হয়েছে হিজাব পরিধান। এ ছাড়া ঈদ উদ্যাপনেও বাধার সৃষ্টি করা হয়েছে। দেশটির সংসদের উচ্চকক্ষে আইনটি পাস হয়। বুধবার (১৯ জুন) এশিয়া প্লাসের প্রতিবেদনে বলা হয়, মজলিসি মিলির ১৮তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিলটি উত্থাপন করা হলে তা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।

তাজিকিস্তান মধ্য এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে কিরগিজস্তান, উত্তরে ও পশ্চিমে উজবেকিস্তান, পূর্বে গণচীন এবং দক্ষিণে আফগানিস্তান। দুশান্বে দেশের বৃহত্তম শহর ও রাজধানী।

সংসদের উচ্চকক্ষে পাস হয়া আইনে হিজাবকে ‘এলিয়েন পোশাক’ বলে উল্লেখ করা হয়। ঈদ উদ্যাপনকে বিদেশি সংস্কৃতি বলা হয়। দেশটি তা সমর্থন করতে পারে না বলেও যুক্তি তুলে ধরা হয়।

মজলিসি মিলি প্রেস সেন্টার বলছে, অধিবেশনে ছুটির দিন, ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান, সন্তান লালনপালনে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা, পিতামাতার দায়িত্ব সংক্রান্ত দেশের আইনের সংশোধনীকে সমর্থন করা হয়েছে। এর আগে তাজিকিস্তানের সংসদের নিম্নকক্ষ ‘মজলিসি নমোয়ানদাগন’ ৮ জুন হিজাব ও ইদগারদাক নিষিদ্ধ করার বিলটি অনুমোদন করে।

বলা হচ্ছে, এসব পোশাক সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য থেকে তাজিকিস্তানে আসতে শুরু করে এবং দেশটিতে ছড়িয়ে পড়ছে। সরকারের কর্মকর্তারা এ পোশাক ধারণকারীদের ইসলামিক চরমপন্থিদের সঙ্গে তুলনা করছেন।

দেশটির ৯৬.৪ শতাংশ অধিবাসী মুসলমান। তাজিকিস্তানে ২০০৯ সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয়। এ বিষয়টি সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে তাজিকিস্তানকে আলাদা করে তুলেছে। তবে তাজিকিস্তানে অন্য যেকোনো ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

মুসলিম প্রধান দেশে নিষিদ্ধ হলো হিজাব, দাড়ি, ঈদ উৎসব

আপডেট সময় : ০২:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪