১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোষী সাব্যস্ত ট্রাম্প কি পারবেন প্রেসিডেন্ট পদে লড়তে?

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ১০৪ Time View

যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। জুলাই মাসে রায় ঘোষণার পরেও তিনি রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে স্বীকৃতি পান কিনা, সে বিষয়ে জল্পনাকল্পনা চলছে। এমনকি আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে এমন রায় ঘোষণা হওয়ায় প্রশ্ন উঠছে- দোষী সাব্যস্ত হওয়ার পরও কি প্রেসিডেন্ট হতে পারবেন ট্রাম্প?

এর উত্তর হলো হ্যাঁ। মার্কিন প্রেসিডেন্ট পদে এখনও লড়তে পারবেন ট্রাম্প। মার্কিন সংবিধানে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হতে যে তিনটি শর্ত রয়েছে এর মধ্যে দোষী সাব্যস্ত অপরাধীর বিষয়ে কিছু বলা নেই। শর্তগুলো হলো:

প্রথমত, প্রার্থীদের অবশ্যই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হতে হবে এবং তৃতীয়ত, প্রার্থীকে কমপক্ষে ১৪ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে।

এলএ টাইমসকে প্রগতিশীল কনস্টিটিউশনাল একাউন্টিবিলিটি সেন্টারের সভাপতি এলিজাবেথ ওয়াইড্রা বলেছেন, ‘নির্বাচনের সময় কারাগারে থাকলেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং নির্বাচিত হতে কোনকিছুই তাকে বাধা দিতে পারবে না।’

ফোজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এক বছর বা তারও বেশি সময় সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পকে কারাগারে পাঠানো হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

দোষী সাব্যস্ত হওয়া নিউ ইয়র্ক রাজ্যের ই শ্রেণীর অপরাধ, যেটি অঙ্গরাজ্যটিতে অপরাধের সর্বনিম্ন স্তর। এই শ্রেণীর অপরাধীদের প্রত্যেকের সর্বোচ্চ চার বছর পর্যন্ত সাজা হয়ে থাকে।

ট্রাম্পের ক্ষেত্রে সাজা প্রদানের সময় বিচারককে তার বয়স বিবেচনায় রাখতে হবে। কেননা, বয়স এখন ৭৭ বছর। এছাড়া, পূর্বের অপরাধগুলোতেও তিনি দোষী সাব্যস্ত হননি তিনি এবং এই মামলাটি একটি অহিংস ধরনের অপরাধ।

এমনকি বিচারক হুয়ান মার্চান যদি তাকে হেফাজতে রাখার সাজাও দিতে চান তবে দোষী সাব্যস্ত হওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাবেক এই প্রেসিডেন্ট। আর এমনটি হলে সেই আপিলের শুনানি পর্যন্ত ট্রাম্প জামিনে থাকবেন এমন আশা করা হচ্ছে।

এছাড়া, এই প্রক্রিয়াটি আপিল আদালতে যেতে পারে এবং তা কয়েক মাস দীর্ঘ সময় নিতে পারে। এমনকি সেটি নভেম্বরের নির্বাচনকেও পার করতে পারে।

উল্লেখ্য, সাড়ে নয় ঘণ্টা ধরে আলোচনা করার পর বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে নিউইয়র্কের একটি জুরি নির্বাচনি জালিয়াতির জন্য ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন। এই বিষয়ক ৩৪টি মামলাতেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সূত্র: স্কাই নিউজ

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

দোষী সাব্যস্ত ট্রাম্প কি পারবেন প্রেসিডেন্ট পদে লড়তে?

আপডেট সময় : ০১:২৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪