০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডিএনসি’র অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪, বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুড়ুলগাছি ও চন্ডিপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন—হাসমত আলী (৭০), বাবর আলি (৩৮), মো. বদর উদ্দিন (৫০) ও আখতারুজ্জামান (৫৫)।

তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে হাসমত আলীর কাছ থেকে ৭০ গ্রাম, বাবর আলীর কাছ থেকে ২০ গ্রাম এবং অপর দুইজনের কাছ থেকে ৫ গ্রাম করে গাঁজা পাওয়া যায়।

গ্রেপ্তারের পর তাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলমের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অপরাধ স্বীকার ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দণ্ড প্রদান করেন।

রায়ে হাসমত আলীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, বাবর আলিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং বদর উদ্দিন ও আখতারুজ্জামানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

ডিএনসি জানায়, জেলাকে মাদকমুক্ত রাখতে তাদের জিরো টলারেন্স নীতি অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

নির্বাচনে হেরেও যেভাবে ‘অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী’ হতে পারেন মমতা

চুয়াডাঙ্গায় ডিএনসি’র অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪, বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

আপডেট সময় : ০৯:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬