০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাদর্শনা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন পলাতক থাকা ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশ এর চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় এবং দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশের একাধিক চৌকস টিম দর্শনা পৌরসভা ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—আব্দুর রশিদ (৩৫), মনিরুল ইসলাম (২৩), মিল্টন মিয়া (৩৪), শাওন ইসলাম (২২), আব্দুল মমিন ওরফে গেদু (৩৫), আশরাফুল ইসলাম (২৮) ও ইউনুস কসাই (৪২)। তারা সকলেই বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি।

দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে। তিনি বলেন,
“অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবারই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Tag :
এখন আলোচনায়

নির্বাচনে হেরেও যেভাবে ‘অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী’ হতে পারেন মমতা

দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬