০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মিশুক, বেবি ট্যাক্সি ও সিএনজি মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সি কার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বীরগঞ্জের শালবন মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবের সঞ্চালনায় এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ মাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাইনদ্দিন (মানু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য মোঃ আক্কাজ আলী এবং বীরগঞ্জ গ্রামীণ চক্ষু হাসপাতালের পরিচালক মোঃ তৈবুল ইসলাম (কবির)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোজাম্মেল হক সহ দিনাজপুর জেলা মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সি কার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির বীরগঞ্জ উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ মাজেদুল ইসলামের নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করা হয়।
বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের সততা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও মালিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ভ্যান চালক পেলো  মোটরসাইকেল পুরস্কার

বীরগঞ্জে মিশুক, বেবি ট্যাক্সি ও সিএনজি মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬