১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান- মন্ত্রী আসাদুল হাবিব দুলু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বানিয়াটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আখতারুজ্জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত করতে হবে।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, ভবনটি নির্মিত হলে বন্যার সময় এলাকার সব শ্রেণি-পেশার মানুষ নিরাপদ আশ্রয় পাবেন। এমনকি গবাদি পশুর জন্যও আশ্রয়ের ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য যে, অভিযোজন ও ঝুঁকি হ্রাসের জন্য স্থিতিস্থাপক পরিকাঠামো প্রকল্প (রিভার)-এর অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের বাস্তবায়নে ৭কোটি ৫৯লক্ষ ২২ হাজার ৮শত ৬৯টাকা ব্যয়ে ৪তলা ভবনটি নির্মাণ করা হবে।

Tag :
এখন আলোচনায়

দামুড়হুদায় বিশাল আকৃতির রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্তের প্রস্তুতি

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান- মন্ত্রী আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬