
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির উদ্যোগে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির অফিস ভুক্ত ৬০০ জন উপকার ভোগীদের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
২৭ অক্টোবর মঙ্গলবার রবিবার সকালে ধাপেরহাট শাখার কার্যালয় থেকে বিজ সমিতির অফিস ভুক্ত উপকারভোগীদের মাঝে এই শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাপেরহাট শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জুনিয়র জোনাল ম্যানেজার শেখ মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাপেরহাট শাখার একাউন্ট অফিসার রুমি বেগম।
তারা উক্ত অনুষ্ঠানে সমিতি অফিসের উপকারভোগীদের মাঝে পারিবারিক পুষ্টির চাহিদা ও শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন।
এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে লাল শাক, মিষ্টি কুমড়া গাজর, লাউ, সিন বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ধাপেরহাট শাখার কৃষি প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার।
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 


















