
লালমনিরহাটে “লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এবং “এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” স্লোগান নিয়ে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস কুলাঘাট বাজারে ৩দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট বাজারে পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার আয়োজনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি সারাদেশ ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের অংশ হিসেবে এ ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়-এঁর সভাপতিত্বে পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জুনিয়র অফিসার মোঃ জুরান আলী-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। এতে বিশেষ অতিথি ছিলেন কুলাঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান অন্তু, পূবালী ব্যাংক পিএলসির জুনিয়র অফিসার তাপস কুমার রায়। এ সময় পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় ব্যবসায়ীসহ স্থানীয় গ্রাহক এবং সুধীজন উপস্থিত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনা, ৩দিন ব্যাপী এই ক্যাশলেস ক্যাম্পের অনুষ্ঠানের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে গ্রাহকরা জানান, এটি একটি নিরাপদ ব্যাংকিং সেবা এবং নিরাপদ। পূবালী ব্যাংক পিএলসির এ ধরণের গ্রাহক সেবা খুবই নিরাপদ মনে করছেন তারা।
সেবা সমূহ: ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়িদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 


















