১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও ১২ গরু আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি ভারতীয় মোটর সাইকেল ও ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর পৃথক ২টি টহলদল এসব চোরাই মালামাল জব্দ করে।

​বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৪০মিনিটে ধবলসূতি বিওপির একটি টহলদল সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ১কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি ভারতীয় মোটর সাইকেল আটক করা হয়।

​অপরদিকে, একই দিন ভোর ৪টা ৩০মিনিটে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৪কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম রাবার ড্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করা হয়।

​বিজিবি জানায়, আটককৃত মোটর সাইকেল ও ভারতীয় গরুর সর্বমোট সিজার মূল্য ১৪লক্ষ ১০হাজার টাকা।

​সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা এবং এমন অভিযান আরও জোরদার করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে যুবসমাজকে নিয়ে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও ১২ গরু আটক

আপডেট সময় : ০৯:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬