১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্ত এলাকায় পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে, গাঁজা ও মদ জব্দ করা হয়েছে।

​শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​পাটগ্রাম সীমান্তে শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪০মিনিটে পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে পঁয়ষট্টিবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪শত ৬৭পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

অপরদিকে, ভোর ৫টা ২০মিনিটে সিংগীমারী বিওপির বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৩৫০গজ ভেতরে হাতীবান্ধার কানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৫কেজি ভারতীয় গাঁজা ও ৫০বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

​বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার (বাজার ও দণ্ডিক) মূল্য ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকা।

​তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

​তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

দামুড়হুদায় বিশাল আকৃতির রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্তের প্রস্তুতি

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬