০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে নন্নী ইউনিয়নে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আমিরুল ইসলাম
  • আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৪৬ Time View

শেরপুর প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ীর নন্নী ইউনিয়ন বিএনপি সাত দিনের শোককর্মসুচী সহ শোকসভা ও দোয়ার আয়োজন করেছেন।

দলীয় কর্মসুচীর অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে নন্নী মিসবাহুল উলুম কওমি ও এতিমখানা মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন। নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বারের উপস্থানায় এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক একেএম মাহবুবুর রহমান রিটন, সহ সভাপতি আবুল কালাম, ইসকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লিটন, আরিফুর রহমান কামাল, ইউপি সদস‍্য নুর মোহাম্মদ, সাবেক মেম্বার আবু বকরসহ বিভিন্ন আলেম ওলামা প্রমুখ।

শোক মাহফিলে উপস্থিত শত-শত মানুষের মাঝে অনেকে কান্নায় ভেঙে পড়েন। এসময় বিএনপি নেতা কর্মীদের ভেতরে-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

প্রেরক, আমিরুল ইসলাম,
শেরপুর প্রতিনিধি।
খবরের ছবি সংযুক্ত

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও ১২ গরু আটক

খালেদা জিয়ার মৃত্যুতে নন্নী ইউনিয়নে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫